মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
শার্শায় পাঁচ লক্ষ আমেরিকান ডলারসহ ২ পাচারকারী আটক

শার্শায় পাঁচ লক্ষ আমেরিকান ডলারসহ ২ পাচারকারী আটক

মো:নয়ন সরদারশার্শা উপজেলা প্রতিনিধি

 : যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকা থেকে শনিবার দুপুরে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) ইউএস ডলারসহ হদয় মিয়া (২০)ও আশরাফুল (২৮)নামে ২ জন হুন্ডি ব্যবসায়ী কে আটক করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, গত ১৯ ডিসেম্বর ২০২০ তারিখ দুপুর আড়াই ঘটিকার সময় যশোর ব্যটালিয়ন (৪৯ বিজিবি)’র বিশেষ টহল দল নাভারণ উলাশী পাঁকা রাস্তার উপর হতে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ চোরাচালানী দলকে আটক করতে সক্ষম হয়। উক্ত প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫,০০,০০০ ইউএস ডলার আটক করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ৪,৪০,০৫,৩০০/- (চার কোটি চল্লিশ লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। আটককৃত আসামীদের নাম ১। মোঃ হৃদয় মিয়া (২০), পিতা-মোঃ রশিদ বেপারী, গ্রাম-খাগুড়ীয়া, ডাকঘর-বাগানবাড়ী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ২। মোঃ আশরাফুল ইসলাম (২৮), পিতা-মোঃ মফিজুল ইসলাম, গ্রাম-তুলাতুলা, ডাকঘর-পাঁচগাছিয়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা। অত্র ব্যাটালিয়নের পক্ষ হতে মাদক, চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরুদ্ধে সীমান্তে সার্বক্ষনিক কঠোর নজরদারী রাখাসহ প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রেরক: মো:নয়ন সরদারশার্শা উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com