বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
একজন খেতাবধারী মুক্তিযাদ্ধাকে সত্য বলায় শোকজ করা সকল মুক্তিযাদ্ধাদের অবমাননা-ওবায়দুল কাদের

একজন খেতাবধারী মুক্তিযাদ্ধাকে সত্য বলায় শোকজ করা সকল মুক্তিযাদ্ধাদের অবমাননা-ওবায়দুল কাদের

২০ ডিসেম্বর ২০২০

বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাকে সত্য বলার অপরাধে শোকজ করায় দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিং কালে এ মন্তব্য করেন।

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আপাদমস্তক অগণতান্ত্রিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যাদের দলের অভ্যন্তরে গনতন্ত্রের চর্চা নেই তারা রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না।

তিনি বলেন নেতিবাচক রাজনীতির কারনে বিএনপি এখন জনবিচ্ছিন্ন এবং তাদের নেতৃত্ব বহুধাবিভক্ত।

মুক্তিযুদ্ধের বিরোধীতাকারিদের সাথে গোপনসখ্যতা রাখায় বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে।

সুযোগ পেলেই বিএনপি তাদের যে কোন নেতাকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলতে পারে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোনঠাসা করে রাখার জন্য একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে।

মেজর হাফিজকে ঈঙ্গিত করা দলের ভেতরের মহলটি বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারিদের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন এর মাধ্যমেই স্পষ্ট হয়েছে, দলীয়ভাবে তারা ভাস্কর্যের অবমাননাসহ দেশে অস্থিতিশীলতা তৈরি করছে এবং অপকর্মের ইন্ধন জোগাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপির ভাইস চেয়ারম্যান যখন দলের বিভিন্ন পর্যায়ে কমিটি – বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আনে তখন সে দলের কর্মি ও জনগণের কাছে দলীয় নেতৃত্বের কোন গ্রহনযোগ্যতা থাকেনা বলে জানান।

শাক দিয়ে যেমনি মাছ ঢাকা যায় না তেমনি বিএনপিও তাদের অপরাজনীতি এখন আর ঢেকে রাখতে পারছে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com