মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে চিঠি

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে চিঠি

গত ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সুজনের দেওয়া চিঠিটি রাষ্ট্রপতির দফতরে জমা দিয়েছেন বলে জানান তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়েছে।’

চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কী কী অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়েছে জানতে চাইলে সুজন সম্পাদক বলেন, ‘ইসির নানা রকমের আর্থিক অনিয়ম রয়েছে- এর মধ্যে প্রশিক্ষণ না দিয়ে প্রশিক্ষণ ভাতা তুলে নেওয়া, নির্বাচন কমিশনারদের প্রটোকলের বাইরে গিয়ে একাধিক গাড়ি ব্যবহার করা, বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার, নির্বাচনে কারচুপি, অনিয়ম সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু বিষয় রয়েছে।’ 

এসব বিষয়ে শনিবার (১৯ ডিসেম্বর) সকালে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

চিঠিতে স্বাক্ষরকারী বিশিষ্ট জনদের মধ্যে রয়েছেন-সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ ড. আকবর আলী খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান, অধ্যাপক মইনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিকসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com