মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
“বিজয় উৎসব”-এ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা

“বিজয় উৎসব”-এ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা

কলকাতায় বাংলাদেশের “বিজয় উৎসব”-এর দ্বিতীয় দিনটি মূলত নির্দ্ধারিত ছিল, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার জন্য ৷ এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত সুখরঞ্জন দাশগুপ্ত এবং উৎপলা মিশ্র৷ এছাড়াও এই অনুষ্ঠানে অংশ নেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল কাজী সাজ্জাদ আলি জহির ৷ এই সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷
তবে, সারাক্ষণ শুধুই কথার মালা নয় ৷ কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত এই বিজয় উৎসব সন্ধ্যায় ছিল বিনোদনমূলক অনুষ্ঠানও ৷ সেই নিবেদনে প্রথমেই অংশ নেন উপ-হাইকমিশনের কর্মকর্তারা৷ এরপর গান গেয়ে শোনান শতাব্দী রায়৷ আবৃৃত্তি করেন কলকাতার বিশিষ্ট বাচিকশিল্পী প্রণতি ঠাকুর ও সৌমিত্র ঘোষ ৷ নৃত্যানুষ্ঠানে অংশ নেন সুমিতা ভট্টাচার্য ও তাঁর দল ৷ সবশেষে গানে গানে মাতিয়ে দেন রূপঙ্কর বাগচী। পরপর দু’দিনই এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন সতীনাথ মুখোপাধ্যায়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com