মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পদ্মা সেতু দ্রুত শেষ করতে প্রতিদিন তিন শিফটে কাজ করার পরিকল্পনা সরকারের

পদ্মা সেতু দ্রুত শেষ করতে প্রতিদিন তিন শিফটে কাজ করার পরিকল্পনা সরকারের

যান চলাচলের জন্য পদ্মা সেতুতে আরও দেড় বছর সময় লাগলেও সেটাকে এক বছরে কমিয়ে আনতে কাজ শুরু করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। বর্তমানে ২ শিফটে কাজ চলছে সেখানে। জনবল বাড়িয়ে সেটাকে ৩ শিফটে করা হলে কাজ দ্রুত শেষ করা যাবে বলে মনে করছে তারা। পদ্মা সেতুর পাইল ও স্প্যান বানানোর ইয়ার্ডে গত ৪ বছর ধরে চলেছে ব্যস্ততা। হাজার হাজার কর্মী দিন রাত কাজ করেছে সেখানে। এখন একই অবস্থা চলছে স্ল্যাব বানানোর ইয়ার্ডে। স্প্যানের উপর ও নিচের অংশে বসানোর জন্য প্রায় ৩ হাজার করে স্ল্যাব বানাতে হচ্ছে ইয়ার্ডে।

শুরুর দিনগুলোতে পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে ৪ হাজার ২শ দেশীয় শ্রমিক ও ৯৮০ জন চীনা নাগরিক। তবে করোনার প্রাদুর্ভাব শুরুর পর কিছুটা হোঁচট খায় কাজ। নববর্ষ উদযাপন করতে দেশে গিয়ে ফিরতে পারেন নি ৪শ চীনা নাগরিক। প্রকল্প এলাকা ছেড়ে যায় ২ হাজার ২শ দেশীয় শ্রমিক। ফলে প্রত্যাশার তুলনায় ধীর হয়ে আসে প্রকল্পের বিভিন্ন অংশের কাজ।

এ অবস্থায় নতুন করে শুরু হয়েছে জনবল সংগ্রহ। বর্তমানে প্রকল্পে কর্মরত আছেন ৩ হাজার বাংলাদেশি ও ৭শ চীনের নাগরিক। চলতি মাসের শেষের দিকে নতুন করে যোগ দেবে একটি দল। আগামী বছরের শুরুতে আরও একটি দল যোগ দিলে কাজে গতি পাওয়ার প্রত্যাশা সেতু মন্ত্রণালয়ের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন বলেন, ‘দুটা টিম এখন কাজ করছে। আরেকটি টিম এই মাসের শেষের দিকে অর্থাৎ আগামী জানুয়ারীর মধ্যে যুক্ত হবে। এবং চতুর্থ টিম আমরা আশা করছি আগামি বছরের জানুয়ারির মধ্যে যুক্ত হবে।’

সেতুতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগতে পারে আরও দেড়বছর। জনবল বাড়ানো হলে সে কাজ এক বছরে শেষের ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com