বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

০৫ ডিসেম্বর ২০২০ খ্রিঃ
সন্ধ্যা ০৬:০০ ঘটিকা
বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, ঢাকা।

কুষ্টিয়া জেলার পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ সন্ধ্যা ৬ টা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে বঙ্গবন্ধু এভিনিউ ও গুলিস্তান এলাকায় বিক্ষোভ মিছিল শেষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে তারা মুজিব সৈনিকদের হৃদয়ে আঘাত করেছে। যতদ্রুত সম্ভব তাদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।

তারা পরিকল্পিত ভাবে বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভেঙে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়! তাদের কে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধের হুশিয়ারি দেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন বিএনপি জামাতের ইন্ধনে সাম্প্রদায়িক অপশক্তি জাতির পিতার ভাস্কর্য ভেঙে যে ধৃষ্টতা ও আস্ফালন দেখিয়েছে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে সাম্প্রদায়িক অপশক্তি কথিত মাওলানা মামুনুল হক ও বাবুনগরী গং দের গ্রেপ্তার করে শাস্তি দিতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানান। তিনি বলেন যেকোন মূল্যে সাম্প্রদায়িক অপশক্তির মোকাবেলা করা হবে। বাংলার মাটি থেকে সাম্প্রদায়িক অপশক্তির শিকড় উপড়ে ফেলা হবে।

তাদেরকে বাংলার মাটিতে বিষবাস্প ছড়াতে দেওয়া হবে না! সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
এসময় কেন্দ্রীয়, মহানগর, থানাও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com