বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ?
দেশে প্রথম তিন রোগীর অ্যান্টিজেন পরীক্ষা যশোরে

দেশে প্রথম তিন রোগীর অ্যান্টিজেন পরীক্ষা যশোরে


যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শুরু হলো বিনামূল্যে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। শনিবার সকালে ভার্চুয়াল অনুষ্ঠানের (জুম মিটিং) মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক কার্যক্রম উদ্বোধন ঘোষণার পর যশোর হাসপাতালে এই পরীক্ষা প্রথম শুরু হয়। এর পর অন্য জেলাগুলোতেও শুরু হয় পরীক্ষা কার্যক্রম। এই তথ্য নিশ্চিত করে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, প্রথম দিন তার হাসপাতালে করোনা সন্দিগ্ধ তিনজন রোগীর অ্যান্টিজন পরীক্ষা হয়েছে। তাদের ফলাফল নেগেটিভ শনাক্ত হয়েছে। মাত্র ৩০ মিনিটের মধ্যে রোগীদের ফলাফল জানিয়ে দেয়া হয়েছে।


ভার্চুয়াল অনুষ্ঠানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ গ্রহণ করেন তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন। এসময় স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক তাদের নানা দিক নির্দেশনা দেন। এরপর শুরু হয় পরীক্ষা কার্যক্রম। ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত সন্দিগ্ধ তিন জন রোগীর অ্যান্টিজন পরীক্ষা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন রোগীর স্বজন জানান, সামান্য সময়ের মধ্যে করোনার ফলাফল জানতে পেরে দুশ্চিন্তামুক্ত লাগছে। রোগীর করোনা উপসর্গ দেখা দেয়ার পর থেকে পরিবারের সকলেই হতাশ ছিলাম। সরকারের উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় তিনি খুশি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, প্রথম দিন তিনজনের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তাদের নমুনা ফের পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আজ খুব আনন্দ লাগছে। ১০ জেলার মধ্যে প্রথম অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে যশোর হাসপাতালে। এটা আমাদের জন্য গর্ব। ডা. দিলীপ কুমার রায় জানান, মেডিকেল অফিসার ডা. অনুপম দাসের নেতৃত্বে প্রশিক্ষিত ৩ জনের একটি দল রোগীদের অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রমে রয়েছেন । অন্য দুইজন হলেন হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব গোলাম মোস্তফা ও আইটি স্পেশালিস্ট মোজাম্মেল হোসেন।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে করোনায় সন্দিগ্ধ রোগীর ফলাফল ৩০ মিনিটের মধ্যে জানা সম্ভাব। রোগী শনাক্ত হওয়ায় রোগীকে দ্রুত আইসোলেশনে রেখে চিকিৎসা ব্যবস্থা করা যাবে। এতে করে ওই রোগীর সংস্পর্শ থেকে অন্যরা রেহাই পাবে। তিনি আরো জানান, যশোর ৫ টি জেলার মধ্যবর্তী একটি জেলা। ওই ৫ জেলার মানুষ যশোরের ওপর দিয়ে চলাচল করে। যশোরে রয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর, একটি বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশন। ফলে যশোর করোনার জন্য বরাবরই ঝুঁকিপূর্ণ করোনার একটি জেলা। যশোরেও এই পরীক্ষা ব্যবস্থা থাকায় এই অঞ্চলের মানুষের জন্যে বেশ সুবিধা হবে। প্রথম ধাপে যশোরে অ্যন্টিজেন পরীক্ষার ব্যবস্থা হওয়ায় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, টেস্টটি সবার জন্য নয়। দায়িত্বরত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী রোগীদের পরীক্ষা করা হবে। সরকারি খরচ হিসেবে প্রতি রোগীকে দিতে হবে ১শ’ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com