বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিশেষ ভাবে সক্ষমদের সঙ্গে কোনও ভেদাভেদ নয়, বার্তা রানির

বিশেষ ভাবে সক্ষমদের সঙ্গে কোনও ভেদাভেদ নয়, বার্তা রানির

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম রানি মুখোপাধ্যায়। তাঁর কেরিয়ারের প্রথম ১০ বছরের গ্রাফ লক্ষ করলে দেখা যাবে, ২০০৫ সালে সঞ্জয় লীলা ভন্সালীর ‘ব্ল্যাক’ তাঁর গায়ে প্রথম পরিণত অভিনেত্রীর তকমা সেঁটে দেয়। তার আগে হালকা চালের কমার্শিয়াল ছবিতে সাফল্য পেলেও, এই ছবি তাঁর কেরিয়ারের অন্যতম মাইলফলক হয়ে দাঁড়ায়।

ঠিক একই ভাবে ১৩ বছর পর, ২০১৮ সালে কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে সিদ্ধার্থ পি মলহোত্রের ‘হিচকি’ রানির সেই অভিনয় দক্ষতার কথা ফের এক বার মনে করায় দর্শককে। এই দুই ছবিতেই রানি বিশেষ ভাবে সক্ষম দুই নারীর চরিত্রে অভিনয় করেছেন। প্রথমটিতে অন্ধ-বধির মিশেল ম্যাকনালি এবং দ্বিতীয়টিতে ট্যুরেট সিন্ড্রোমে আক্রান্ত নয়না মাথুর নামে এক শিক্ষিকা, কথা বলতে গিয়ে যাঁর কথা আটকে যায়।

এই চরিত্রগুলি পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে প্রত্যেক বারই রানির সামনে খুলে গিয়েছে নতুন দিক। বিশেষ ভাবে সক্ষম মানুষদের মনের জোর এবং সাহস তাঁকে অনুপ্রাণিত করেছে বার বার। পথে আসা সব বাধা পেরিয়ে জয়ী হওয়ার অদম্য ইচ্ছাশক্তি রানি পেয়েছেন তাঁদের থেকেই। এ যেন অভিনেত্রী রানির সঙ্গে ব্যক্তি রানির জীবনেও এক গুরুত্বপূর্ণ উপলব্ধি।সেই উপলব্ধির কথা বলতে গিয়েই রানি ‘ব্ল্যাক’ এবং ‘হিচকি’র শ্যুটিংয়ের সময় তাঁর অভিজ্ঞতা জানালেন। এই চরিত্রগুলিতে অভিনয়ের সময়ে রানি প্রথম বুঝেছিলেন বিশেষ ভাবে সক্ষম মানুষেরা কোনও ভাবেই আলাদা নন। ‘আমরা’ এবং ‘ওরা’ ভেদাভেদটা যে আসলে অর্থহীন, জীবনের এত বড় শিক্ষা তিনি পেয়েছিলেন সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

বিশেষ ভাবে সক্ষমদের জন্য আন্তর্জাতিক দিবসে বৃহস্পতিবার রানি এই ভেদাভেদ মুছে ফেলার বার্তা দিয়েছেন। তিনি আশাবাদী, ‘মিশেল’ বা ‘নয়না’র মতো চরিত্রগুলি সব মানুষকে সমান ভাবতে শেখার অনুপ্রেরণা জোগাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com