মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঢাকা সফরে আসছেন এরদোয়ান

ঢাকা সফরে আসছেন এরদোয়ান

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার সম্মতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (২ নভেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এ কথা জানান।।
একই সাথে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ও বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে এবং ঢাকায় তুরস্কের জাতির জনক কামাল পাশার ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। উভয় দেশেই তুরস্ক সরকার ভাস্কর্য স্থাপন করবে বলে জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিক। আমরা অনেক কমন ভ্যালু শেয়ার করি এবং কালচারাল ক্ষেত্রেও আমাদের অনেক মিল রয়েছে। আমরা আজকে মুজিববর্ষ উপলক্ষ্যে আলোচনা করেছি।

তিনি বলেন, আমরা মুজিববর্ষ উপলক্ষ্যে কিভাবে কালচারাল বিষয় একচেঞ্জ হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া তুরস্কের ইন্টারন্যাশনাল চ্যানেল আছে৷ যেটি ইংলিশ, সেখান থেকেও মুজিববর্ষের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আমরা আলোচনা করেছি। একইসঙ্গে দুই দেশের জার্নালিস্টদের দিয়ে কিভাবে প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি সেটি নিয়েও আলোচনা হয়েছে৷

তিনি আরও বলেন, সার্বিকভাবে শুধু মুজিববর্ষ নয়, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছর পূর্তি, সে উপলক্ষেও কিভাবে আমরা মিডিয়া ও জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

এ বছরে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের ক্ষণ গননা শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com