বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশপ্রেম ঈমানের অঙ্গ, দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণও দেশপ্রেমের অন্যতম অংশ। ধর্মব্যবসায়ী ভ্রান্ত ফতোয়াবাজ’রা দেশের শত্রু! ,,,,,,,,,,আফজালুর রহমান বাবু

দেশপ্রেম ঈমানের অঙ্গ, দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণও দেশপ্রেমের অন্যতম অংশ। ধর্মব্যবসায়ী ভ্রান্ত ফতোয়াবাজ’রা দেশের শত্রু! ,,,,,,,,,,আফজালুর রহমান বাবু

১ ডিসেম্বর ২০২০ খ্রিঃ
জয়দেবপুর, গাজীপুর।


আজ ১ ডিসেম্বর সন্ধ্যার পর গাজীপুর জেলার জয়দেবপুরে মাওলানা আব্দুস ছালাম মিয়া (রঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
তিনি বলেন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না! তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য বাংলাদেশ স্বাধীন করেছেন।

বাংলাদেশের সংবিধান চার মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত।
স্বাধীনতার পরাজিত শত্রু, ৭৫ ও ২১শে আগস্টের খুনীচক্র একই সূত্রে গাঁথা! এরা ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক অপশক্তি! এরা দেশবিরোধী! এদের মধ্যে কোন দেশপ্রেম নেই! ভাস্কর্য বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি’র অংশ। এট নিয়ে কটূক্তি করা দেশের প্রতি চরম অবমাননা, সীমাহীন ধৃষ্টতা ও ভয়ংকর আস্ফালনের বহিঃপ্রকাশ।


ধর্মব্যবসায়ী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি ধারাবাহিক ভাবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির বিরুদ্ধে বিষোদগার করে আসছে! ধর্মের অপব্যাখা, ভ্রান্ত ফতোয়াবাজি দিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে আসছে! স্বাধীনতার ৫০ বছরে মুজিববর্ষের বিজয় মাসের সূচনালগ্নে বঙ্গবন্ধু’র ভাস্কর্য নির্মানের বিরোধিতা করে, ভ্রান্ত ফতোয়া দিয়ে, ধর্মের অপব্যখ্যা দিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে মুজিবপ্রেমী মানুষের হৃদয়ে চরমভাবে আঘাত করেছে! এরা পহেলা বৈশাখ, শহীদ মিনার নিয়েও কটূক্তি করে! এদেরকে আর বাংলার মাটিতে বিষবাস্প ছড়াতে দেওয়া হবে না!

এদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ মাঠে আছে এবং থাকবে! কথিত মাওলানা মামুনুল ও বাবুনগরী গংদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি।
উক্ত ওয়াজও দোয়া মাহফিলে কেন্দ্রীয়, গাজীপুর মহানগরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com