বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিজয়ের প্রথম প্রহরে শিখা চিরন্তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধার্ঘ্য অর্পন, ১ মিনিট নীরবতা পালন,ও আলোর মিছিল নিয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন

বিজয়ের প্রথম প্রহরে শিখা চিরন্তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধার্ঘ্য অর্পন, ১ মিনিট নীরবতা পালন,ও আলোর মিছিল নিয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন

১ ডিসেম্বর ২০২০ খ্রিঃ
০০ঃ০১ ঘটিকা।

মহান বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহরে রাত ০০ঃ০১ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা শিখা চিরন্তনে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করে এক মিনিট নীরবতা পালন করেন। মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচী শুরু করেছে সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন স্বাধীনতা বঙ্গবন্ধু বাংলাদেশ এক ও অভিন্ন। জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র বাংলাদেশের সংবিধানের মূলমন্ত্র। ৭১’র পরাজিত অপশক্তি, ৭৫ ও ২১শে আগস্টের খুনীচক্র বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত! জননেত্রী শেখ হাসিনার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সকল অপশক্তিকে মোকাবেলা করতে সদা সর্বদা জাগ্রত। জননেত্রী শেখ হাসিনার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উগ্র ধর্মান্ধ, সাম্প্রদায়িক মৌলবাদী, ফতোয়াবাজ, ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে যথেষ্ট বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন উগ্র, ধর্মান্ধ, মৌলবাদী, ফতোয়াবাজ ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সারাদেশের সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন তথা আপামার জনতা পুষে উঠেছে! তাঁরা বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশৃন্খলা সৃষ্টির লক্ষ্যে ধর্মের অপব্যখ্যা দিয়ে জাতির পিতার ভাস্কর্য নির্মান নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে ! স্বাধীনতার ৫০ বছরেও বিএনপি জামাতের দৃষ্টতা, আস্ফালন প্রমান করে তারা নিশ্চিহ্ন হয়ে যায়নি! তাদের আর কোন ছাড় নয়! যেখানে পাওয়া যাবে সেখানে তাদের প্রতিহত করা হবে।

স্বাধীনতা বিরোধী অপশক্তি’র বাংলাদেশে কোন ঠাঁই হবে না। তিনি আরও বলেন যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তিনি বলেন বঙ্গবন্ধু’র বাংলায় জামাত, শিবির, রাজাকারের কোন ঠাঁই হবেনা।
জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্ম ব্যবসায়ী, ফতোয়াবাজদের যেকোন মূল্যে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এসময় কেন্দ্রীয়, মহানগর, থানাও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com