বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যোগদান করলেন নতুন তথ্যসচিব খাজা মিয়া

যোগদান করলেন নতুন তথ্যসচিব খাজা মিয়া

রেস রিলিজ-২

ঢাকা, সোমবার ৩০ নভেম্বর, ২০২০:
নতুন তথ্যসচিব খাজা মিয়া সোমবার ৩০ নভেম্বর মন্ত্রণালয়ে যোগদান করেছেন। এদিন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাত ও তথ্য মন্ত্রণালয়ের সকলের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন সচিবকে অভিনন্দন জানিয়েছে।

১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য খাজা মিয়া এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে। পূর্বের তথ্যসচিব কামরুন নাহার চাকুরির মেয়াদ পূর্ণ করে রোববার অবসরোত্তর ছুটিতে যান।

১৯৯১ সালে সিভিল সার্ভিসে যোগদান করে খাজা মিয়া প্রথমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্টেট এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত নরসিংদী জেলায় এনডিসি হিসেবে কাজ করেন। রাজবাড়ি, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্টেট হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে চাঁদপুর জেলার মতলব উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন এবং একাধারে তিন বছরের অধিক সময় দায়িত্ব পালন করে ২০০৬ সালের এপ্রিল মাসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন।

এরপর স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কাজ করেন খাজা মিয়া। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে ৪ বছরের অধিক সময় দায়িত্ব পালন শেষে ২৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন। স্থানীয় সরকার বিভাগে কর্মকালীন সময়ে সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত ওয়াটার সাপ্লাই ও সেনিটেশন বিষয়ক ইন্টারকান্ট্রি ওয়ার্কিং গ্রুপের (ওঈডএ) এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে ২ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেন।

তিনি দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত ইনফরমেশন এন্ড কমিনিউকেশন ইউনিভার্সিটিতে টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট বিষয়ক কোর্স সম্পন্ন এবং কৈকা ও জাইকার আয়োজনে যথাক্রমে স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও ওয়াটার সাপ্লাইয়িং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। সর্বশেষ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ডিউক ইউনিভার্সিটি হতে স্ট্রেনদেনিং অব বিসিএস এডমিন ক্যাডার অফিসার্স বিষয়ক কোর্স সম্পন্ন করেন।

খাজা মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলা অন্তর্গত ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে চাচুড়ী পুরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮২ সালে খুলনার সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৮৬‘র নিয়মিত ব্যাচের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ হতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তথ্যসচিব খাজা মিয়া সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, অস্ট্রেলিয়াসহ ইউরোপ ও এশিয়ার প্রায় ত্রিশটির মতো দেশ সফর করেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com