মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
রিয়াল বেতিসকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক সেভিয়া

রিয়াল বেতিসকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক সেভিয়া

কোভিড নির্বাসন থেকে মাঠে ফেরার ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল বেতিসকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক সেভিয়া। মাঠে প্রবেশ করতে না পারলেও ডার্বি জয়ে খুশি মনে বাড়ি ফিরবেন সেভিয়া সমর্থকরা। আর নিজ দলের ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন সেভিয়া কোচ হুলিয়ান লেপেতেগি। অবশ্য ঠিক উলটো মন্তব্য বেতিস কোচের। দলের মূল খেলোয়াড়দের হতাশাজনক পারফরম্যান্সের মাশুল গুনতে হয়েছে, বললেন রুবি।

ফুটবল যাদের রুটি-রুজি, নব্বই মিনিটের লড়াইয়ে যাদের সমস্ত ধ্যান-জ্ঞান; মহামারী কোভিডের কারণে তিনটা মাস তাদের থাকতে হয়েছে নির্বাসনে। করোনা ভাইরাসের বিপক্ষে যুদ্ধে প্রাণ হারানো যোদ্ধাদের প্রতি মৌন শ্রদ্ধা। তবে বিরহের শেষে মিলনটা যে বিশেষ। সেই স্মৃতিকে আরও মধুর করে রাখলো সেভিয়া।

প্রত্যাবর্তনের ডার্বি ম্যাচে সেভিয়ার মাঠ র‌্যামন সানচেজ স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠে খেলা। প্রথমার্ধে বল দখলে এগিয়ে বেতিস। তবে স্ট্রাইকারদের এলোমেলো কিকে ভাঙতে পারেনি সেভিয়ার রক্ষাপ্রাচীর। সহজ সুযোগ হাতছাড়া করেছেন স্বাগতিক দলের মুনির, ডি ইয়ংরাও।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সেভিয়া। ৫৬ মিনিটে বেতিসের দূ্র্বল রক্ষণের সুযোগে পেনাল্টি থেকে গোল করেন ওকাম্পাস। এর ৬ মিনিট বাদে স্কোর শিটে নাম লেখান ফার্নান্দো। পরে আর কোন গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া। এ জয়ে টেবিলের তিন নম্বর জায়গাটা আরো পোক্ত করলো লেপেতেগি শিষ্যরা।

সেভিয়ার রণক্ষেত্রে লাল আসন গুলো ফাঁকা থাকলেও, রাস্তায় জড়ো হতে ভুল করেনি সমর্থকরা। আর সেভিয়া ফ্যানদের হাসিমুখে ফেরাতে পেরেই সন্তুষ্ট কোচ। তবে খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সে চটেছেন বেতিস কোচ রুবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com