মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপারে সব প্রকার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। রেলসেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এ উপলক্ষে সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন করতে দিনরাত এক করে কাজ করছেন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীরা। সেতুটি নির্মাণের ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে।

সেতুটির নির্মাণকাজ হবে দুই ভাগে। একটি টাঙ্গাইল অংশে, অন্যটি সিরাজগঞ্জ অংশে। আগামী ২০২৪ সালেই এই সেতুর নির্মাণকাজ শেষ হবে। সেতু দিয়ে ১০০ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে। ফলে দেশে রেলের চাহিদা পূরণ হবে।

জাপানের আর্থিক সহায়তায় এর নির্মাণ ব্যয় হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com