রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যে কোন সময় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরশ

যে কোন সময় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরশ

যে কোন সময় ঘোষণা হতে পারে আওয়ামী লীগের যুব সংগঠন আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি। বুধবার (১১ নভেম্বর) যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।


কবে নাগাদ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নে পরশ বলেন, চুলচেড়া বিশ্লেষণ হয়েছে। আশা করছি এবারের কমিটিতে কোন ধরনের বিতর্কিত চাঁদাবাজ বা অনুপ্রবেশকারী ঢুকবে না। যে কোন সময় আমাদের এ কমিটি ঘোষণা হতে পারে।

এসময় তিনি আরো বলেন, আমাদের বিশ্লেষণের পরও যদি কোন বিতর্কিত ব্যক্তি কমিটিতে প্রবেশ করেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও প্রতিবন্ধিদের হুইলচেয়ার দেওয়া হয়।

১৫ আগষ্ট নিহতদের শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com