বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চূড়ান্ত হলো টি-টোয়েন্টি কাপের ৫টি দল

চূড়ান্ত হলো টি-টোয়েন্টি কাপের ৫টি দল

বিসিবি প্রেসিডেন্টস কাপের পর, এবার আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এরইমধ্যে চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫টি দলের নাম।
শনিবার(০৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে দলগুলোর নাম। মূলত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে ৫টি বিভাগের নামে করা হয়েছে দলগুলো।

দলগুলো হলো:
ফরচুন বরিশাল,
বেক্সিমকো ঢাকা,
মিনিস্টার গ্রুপ রাজশাহী,
জেমকন খুলনা এবং
গাজী গ্রুপ চট্টগ্রাম।

এর আগে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের খোঁজে টেন্ডার আহ্বান করে বিসিবি। এবার চূড়ান্ত হয়েছে কোন ৫টি প্রতিষ্ঠানের মালিকানাধীন হচ্ছে দলগুলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরো জানিয়েছে, আগামী ১১ নভেম্বর (বুধবার) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, একদিন পিছিয়েছে সেটি। হবে ১২ নভেম্বর (বৃহস্পতিবার)।

১৫ নভেম্বর টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও, বিসিবি আগেই জানিয়েছে টুর্নামেন্টটি পেছানো হবে। চলতি মাসের শেষের দিকে, শুরু হতে পারে টি-টোয়েন্টি আসরটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com