বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাধারণ সম্পাদক কে হরিণাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক লীগের গন -সংবর্ধনা।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাধারণ সম্পাদক কে হরিণাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক লীগের গন -সংবর্ধনা।

০৭ নভেম্বর ২০২০ খ্রিঃ
বিকাল ৩ টা
হরিণাকুন্ড, ঝিনাইদহ।

আজ ৭ নভেম্বর ২০২০ ইং তারিখ শনিবার বিকাল ৩ টায় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কে এক বিশাল গন -সংবর্ধনা প্রদান করেন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
সভাপতিত্ব করেন হরিণাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সালাউদ্দিন, সার্বিক সহযোগিতা করেন হরিণাকুন্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন বিএনপি জামাত জোট সরকারের সময় এই জনপদে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তাদের খুন ধর্ষন সীমাহীন লুটপাটের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। জননেত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই এই জনপদে শান্তি ফিরে এসেছে। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন অগ্রগতি জননেত্রী শেখ হাসিনার অনন্য অবদান মর্মে উল্লেখ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এই সংগঠনের প্রতিটি নেতাকর্মী স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন।

স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেবার ব্রত নিয়ে মানুষের পাশে আছে এবং থাকবে। তারেক জিয়ার প্রকাশ্য পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে বিএনপি জামাতের সীমাহীন অত্যাচার নির্যাতন গুম, খুন, ধর্ষন, সংখ্যালঘু নির্যাতন, সীমাহীন দূর্নীতি, লুটপাটে বিপর্যস্থ হয়ে পড়ে বাংলার প্রতিটি জনপদ। ঝিনাইদহের এই জনপদে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রতিনিয়ত রক্তক্ষয়ী সংঘর্ষ খুন জখমের আতংকে দিশেহারা এই জনপদের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর স্বস্তি ফিরে পায়। আজ এই জনপদে সকল ধর্ম বর্ণের মানুষ তাদের ধর্মীয় উৎসব সমুহকে সার্বজনীন উৎসবে পরিনত করতে পেরেছে।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল,

উপস্থিত ছিলেন উপদেষ্টা আশীষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, কেন্দ্রীয় সদস্য আবু জাফর, জাতীয় কমিটির সদস্য মির্জা মুর্শেদুল আলম মিলন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক সভাপতি, সাধারণ সম্পাদক, হরিণাকুন্ড উপজেলা সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সমর্থকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com