মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেসার্স নিউ আন্তঃজেলা ট্রান্সপোর্ট এজেন্সীর ম্যানেজার ও একজন কর্মচারীর কাছ থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।ট্রান্সপোর্টের মালিক মালিক আনোয়ার হোসেন আনু জানান, তার মেয়ের জামাই এখানকার ম্যানেজার মনোয়ার হোসেন ও কর্মচারী আমির হোসেন দুপুরে শিমরাইল মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক কাঁচপুর শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে পায়ে হেটে সড়ক ও জনপদ অফিসের সামনে আসার পর পাশে থাকা একটি সাদা প্রাইভেটকার থেকে তাদের টাকার ব্যাগ টান দিয়ে গাড়ি নিয়ে দ্রুত চলে যায় সাইনবোর্ডের দিকে। পরে তারা দুজন একটি উবারের মোটরবাইকে করে গাড়িটির পিছু নিলেও সাইনবোর্ড পর্যন্ত গিয়ে আর খুঁজে পায়নি। তিনি জানান- ট্রান্সপোর্টের বিল, শ্রমিকবিল সহ নানা খরচের জন্য নিয়মিত আমাদের টাকা প্রয়োজন হয়। আগামী দু’দিন ব্যাংক বন্ধ থাকবে তাই টাকা উত্তোলন করা হয়েছিল। এর মধ্যেই এ ঘটনা ঘটে গেছে।সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, বাংক ও ঘটনাস্থলে আশেপাশের সকলের সাথে কথা বলে এবং ভিকটিমের সাথে কথা বলে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com