শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দেশে ফিরছেন সাকিব

দেশে ফিরছেন সাকিব

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরই দেশে ফিরছেন টাইগার ক্রিকেটের প্রাণভোমরা সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছেন সাকিব ভক্তরা। বিমানবন্দরে সাকিবকে উষ্ণ সংবর্ধনা দিতে অধীর আগ্রহে আছেন তারা। কিন্তু করোনার কঠিন বাস্তবতা মেনে বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া পরিকল্পনা স্থগিত করেছেন সাকিব ভক্তরা।


সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসানের বিভিন্ন ফ্যান গ্রুপের সঙ্গে যোগাযোগ করে এমনটাই জানা গেছে। তবে পরবর্তীতে সাকিবের অনুমতি নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তারা।

আর তাই বিমানবন্দরে সাকিব ভক্তদের খুব একটা সমাগম থাকছে না বলেই ধারণা করা যায়। কিন্তু সাংবাদিকদের ক্যামেরার লেন্স খুঁজে ফিরবে সাকিবকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সাকিব ভক্তরা নয়, ক্রিকেটপ্রেমীদের কাছে সাকিবের আগমনের সবশেষ খবর পৌঁছে দিতে দেশের সব গণমাধ্যমের সমাগম ঘটবে বিমানবন্দরে।

সাকিব এর আগেও দেশে ফিরছেন সাফল্যের ঝুলি নিয়ে। কিন্তু এবারের ফেরাটা সমর্থকদের কাছে একেবারেই ভিন্ন। আইসিসি থেকে নিষিদ্ধ হওয়ার পর সাকিব সাধারণ মানুষের হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছেন। গভীর হয়েছে সে ভালোবাসার পরিধি।

তাই ব্যাপারটা অনুমেয় যে, করোনাকালে স্বাস্থ্য সুরক্ষার জন্য বিমানবন্দরে খুব একটা সমাগম থাকছে না সাকিব ভক্তদের। তবে, ক্রিকেট সমর্থকদের স্বপ্নসারথির আগমনে বিমানবন্দরে ঠিকই প্রাণচাঞ্চল্য থাকবে সংবাদকর্মীদের উপস্থিতিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com