বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য খাতে ১৩ হাজার ৩৩ কোটি টাকা বরাদ্দ থাকছে আগামী অর্থবছরে। সে হিসাবে চলতি এডিপির চেয়ে বরাদ্দ বেড়েছে ৭৯৭ কোটি টাকা। চলতি এডিপিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ আছে ১২ হাজার ২৩৬ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পরিকল্পনা মন্ত্রণালয় আগামী অর্থবছরের (২০২০-২১) এডিপির বরাদ্দের খসড়া চূড়ান্ত করেছে। সেখানে স্বাস্থ্য খাতের এই বরাদ্দ দিয়েছে। চলতি এডিপিতে স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫৭টি প্রকল্প আছে। করোনাভাইরাস প্রতিরোধে গত মাসে একটি প্রকল্প বিশেষ ব্যবস্থায় পাস করা হয়। এটি ছাড়া আর কোনো নতুন প্রকল্প পাস হয়নি। ফলে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোই আগামী অর্থবছরে বরাদ্দ পাচ্ছে।

পরিকল্পনা কমিশনের এক সদস্য বলেন, প্রকল্প প্রস্তাব যাচাই–বাছাই করে পাস করা দীর্ঘসূত্রতার বিষয়। তবে স্বাস্থ্য খাতে উন্নয়নের চেয়ে অনুন্নয়ন বরাদ্দ বেশি বাড়বে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী অর্থবছরে মূল এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এই এডিপি পাসের জন্য ১২ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হতে পারে।

সবচেয়ে বেশি ৫০ হাজার কোটি টাকার ওপরে বরাদ্দ পাচ্ছে পরিবহন খাত। বিদ্যুৎ খাত প্রায় ২৫ হাজার কোটি টাকা এবং শিক্ষা খাত ২৩ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com