বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
৭টি মেগা প্রকল্পের জন্য বরাদ্দকৃত বাজেট

৭টি মেগা প্রকল্পের জন্য বরাদ্দকৃত বাজেট

দেশের ইতিহাসে এক অন্যরকম বাজেট পেশ হতে যাচ্ছে আজ। মহামারি করোনাভাইরাসের কারণে দেশের যখন টালমাটাল পরিস্থিতি, অর্থনীতির ভঙ্গুর অবস্থা; তখন ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। আজ বিকেল ৩টায় বসবে বাজেট অধিবেশন। বাজেটে দেশের চলমান ৭টি মেগা প্রকল্পে জন্য বরাদ্দের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


৭ প্রকল্পে মোট বরাদ্দ ৩৪ হাজার ২৬৬ কোটি টাকা। সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র। এই মেগা প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৫ হাজার ৬৯১ কোটি টাকা। পদ্মা সেতুর জন্য বরাদ্দ ৫ হাজার কোটি টাকা। মেট্রোরেল ৪ হাজার ৩৭০ কোটি টাকা, পদ্মাসেতুর রেল সংযোগ ৩ হাজার ৬৮৫ কোটি, মহেশখালি মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র ৩ হাজার ৬৭০ কোটি, দোহাজারী-রামু-কক্সবাজার রেললাইন ১ হাজার ৫০০ কোটি, পায়রা গভীর সমুদ্রবন্দর ৩৫০ কোটি টাকা।

পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন বলেন, শুরু থেকেই মেগা প্রকল্পগুলোর দিকে সরকারের বিশেষ নজর আছে। করোনার মহামারির মধ্যেও যেন এসব প্রকল্পের কাজে কোনো বিঘ্ন না ঘটে, সেভাবেই বরাদ্দ ঠিক করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এসব প্রকল্পের জন্য অর্থের যে চাহিদা পাঠানো হয়েছে সে অনুযায়ী ঠিক করা হয়েছে বরাদ্দ।



সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com