সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
নবীনগরে মাদকাসক্ত বখাটে ছেলেকে পুলিশের হাতে তুলে দিল বাবা

নবীনগরে মাদকাসক্ত বখাটে ছেলেকে পুলিশের হাতে তুলে দিল বাবা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবার কাছে নেশা করার টাকা চেয়ে না পেয়ে তাকে লাঞ্ছিত করায় মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার সন্ধ্যায় দণ্ডপ্রাপ্ত মাদকাসক্ত ওই বখাটে ছেলেকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানায়, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা মামুন মিয়া (২৫) মাদকাসক্ত হয়ে প্রায়ই তার বাবার কাছে টাকা চেয়ে খারাপ আচরণ করে। বুধবার দুপুরে বখাটে মামুন তার বাবার কাছে পুনরায় দাবিকৃত টাকা না পেয়ে বাবাকে সবার সামনেই শারীরিক ভাবে লাঞ্ছিত করে। সময় এলাকাবাসী ছেলেকে আটক করে পুলিশে খবর দিলে নবীনগর থানার এসআই আবদুল আজিজ শেখ ঘটনাস্থলে গিয়ে মাদকাসক্ত মামুনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসানের কার্যালয়ে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মামুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।নবীনগরের এসিল্যান্ড ইকবাল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।নবীনগর থানার এসআই আবদুল আজিজ শেখ জানান, বুধবার সন্ধ্যায় কারাদণ্ড পাওয়া মাদকাসক্ত ছেলেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com