মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভোলার মনপুরা উপজেলায় বঙ্গবন্ধু স্যাটেলাইট রুমে আগুন।

ভোলার মনপুরা উপজেলায় বঙ্গবন্ধু স্যাটেলাইট রুমে আগুন।

ভোলার মনপুরায় বঙ্গবন্ধু স্যাটেলাইট ইকোমেন্ট রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বুধবার রাত প্রায় ১০টার দিকে উপজেলা হল রুম সংলগ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট ইকোমেন্ট রুমে আগুন লাগে।প্রত্যক্ষদর্শীরা জানান, অফিসটিতে আগুনের লেলিহান শিখা দেখে প্রথমে লোকজন ধারণা করে কে বা কারা অফিস কক্ষে কাগজ পোড়াচ্ছেন। কিন্তু পরক্ষনে আগুনের পরিমাণ বেড়ে যাওয়ায় লোকজন নিশ্চিত হয় অফিস কক্ষে আগুন লেগেছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা। তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট ইকোমেন্ট রুমের জানালার গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এরপর এক এক করে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস সেলিনা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এবং মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিরা।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি তিনি। আগুন লাগার স্থানটিতে সমাজ সেবা অফিস, কৃষি ব্যাংক ও উপজেলা হল রুমসহ গুরুত্বপুর্ণ অনেকগুলো অফিস ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com