বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সম্পাদক প্রকাশক সৈয়দ এনামুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সম্পাদক প্রকাশক সৈয়দ এনামুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২০:

বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মহাসচিব ও ঢাকা থেকে প্রকাশিত প্রথম শ্রেণির পত্রিকা দৈনিক সকালবেলা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৪ বছর বয়সে তার ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, আজীবন দেশের গণমাধ্যমে অবদান রেখে চলা সৈয়দ এনামুল হক ছিলেন সততা, নিষ্ঠা ও একাগ্রতার প্রতীক।
সাংবাদিকতার সাথে বাংলাদেশ বেতারের দীর্ঘ তিন দশকের ইংরেজি সংবাদ উপস্থাপক হিসেবেও তার অবদানের কথা স্মরণ করেন ড. হাছান মাহমুদ।

সৈয়দ এনামুল হক দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি শিক্ষয়িত্রী স্ত্রী ও দুই মেয়েসহ অনেক আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com