বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
ঝালকাঠিতে কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনা শুরু।

ঝালকাঠিতে কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনা শুরু।

ঝালকাঠি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে খাদ্য বিভাগ বোরো ধান ক্রয় করছে,আজ বুধবার (১০ জুন) সকাল ১১টায়া ঝালকাঠির খাদ্যগুদামে ধান কেনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আকতার। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সামাদ উপস্থিত ছিলেন।ঝলকাঠি জেলায় কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনা শুরু হয়েছে।

ঝালকাঠি জেলার ৪ উপজেলায় খাদ্য বিভাগকে ১৫শ মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। খাদ্য বিভাগ উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে লটারীর মাধ্যমে ১৫শ মেট্রিকটন ধান কেনার জন্য তালিকাভুক্ত ১৫শ জন কৃষক নির্বাচন করেছে। ১ জন কৃষক সর্বচ্চ ১ মেট্রিকটন ধান বিক্রি করতে পারবেন। খাদ্যগুদামে সর্ব নিম্ন ১৪ ভাগ আদ্রতা থাকা ধান ২৬টাকা কেজি দরে সরকার কিনে নিচ্ছে। কৃষকের ধানের ন্যায্যমূল্য প্রাপ্তির পাশাপাশি অভ্যান্তরিণ খাদ্য চাহিদা পূরণের জন্য এ ধান কেনা হচ্ছে। ধান কেনার খাদ্য বিভাগ কৃষককে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করে। লটারীপ্রাপ্ত কৃষকরা ন্যায্য দামে ধান বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com