মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কক্সবাজার থেকে ৪৫০ কি.মি. দূরত্বে আমফান এর অবস্থান,উত্তাল বঙ্গোপসাগর

কক্সবাজার থেকে ৪৫০ কি.মি. দূরত্বে আমফান এর অবস্থান,উত্তাল বঙ্গোপসাগর

কক্সবাজারে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর।জোয়ারের পানি ৫-১০ ফুট উচ্চতায় প্রবাহিত হয়ে আঘাত করছে ঝাউবিথীতে।এর ফলে ঢেউয়ের আঘাতে উপড়ে পড়ছে ঝাউগাছ।কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান জানান, ঘূর্ণিঝড় আম্পান কক্সবাজার থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।যার কারণে কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে কক্সবাজারে।মাঝে মাঝে বৃষ্টি, ঝড়ো বাতাস ও সাগরের পানির উচ্চতা বেড়েছে।এটি সন্ধ্যা নাগাদ পুরোপুরি আঘাত হানতে পারে। তখন সাগরের জোয়ারের পানি ১০ থেকে ১৫ ফুট উচ্চতায় প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে।কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, ইতিমধ্যে উপকূলের ১৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদেরকে খাদ্য সামগ্রীও দেয়া হচ্ছে।এছাড়াও প্রায় ৭৫ হাজার জেলে এখন উপকূলে নিরাপদ আশ্রয় চলে এসেছে।আর ৫৭৬টি আশ্রয় কেন্দ্রসহ ২২১টি স্কুল কলেজ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। জেলা ও উপজেলাসমূহে কন্ট্রোল রুম খোলা হয়েছে।সম্মিলিতভাবে ঘূর্ণিঝড় আম্পানকে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com