বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চ্যাম্পিয়ন্স লিগে জয়ের খোঁজে অ্যাতলেটিকো মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের খোঁজে অ্যাতলেটিকো মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ আতিথ্য দেবে অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্গকে। ইউসিএল আসরে প্রথম জয়ের সন্ধানে নামবে দু’দলই। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায়।প্রথম ম্যাচে বায়ার্নের বিপক্ষের লজ্জার হার তাড়িয়ে বেড়াচ্ছে সিমিওনে বাহিনীকে। কোনভাবেই শিষ্যদের উজ্জীবিত করার মতো মন্ত্র খুঁজে পাচ্ছেন না এ আর্জেন্টাইন কোচ। অন্যদিকে, সালসবুর্গের অবস্থাটাও বেগতিক। রাশান ক্লাব লোকোমটিভ মস্কোর বিপক্ষে ফেভারিট হয়েও পয়েন্ট হারাতে হয়েছে অস্ট্রিয়ানদের।

তবে স্বস্তি খুঁজতে খুব বেশি ভাবতে হবে না রোজি ব্লাঙ্কোদের। ২০১৭ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে কখনোই হারেনি অ্যাতলেটিকো। সে ধারাবাহিকতা বজায় রাখতে তাই মরিয়া হয়ে আছে সুয়ারেজ-কস্তারা।

ইতিহাস অবশ্য পক্ষে নেই কারোই। এর আগে যে দেখা হয়নি কখনোই। তবে অস্ট্রিয়ানদের বিপক্ষে সিমিওনের রেকর্ড ঈর্ষা জাগাবে যে কাউকেই। উয়েফার আসরে কখনোই হারতে হয়নি তাকে। ৫ জয়ের বিপরীতে পয়েন্ট হারাতে হয়েছে একবার।

অন্যদিকে, স্প্যানিশ প্রতিপক্ষের সঙ্গে সালসবুর্গের সম্পর্ক কিছুটা অম্লমধুর। ১৪ ম্যাচে ৪ বার জিতে, হারতে হয়েছে ৮’টিতে। তবে, ঘরের মাঠে এই পরিসংখ্যানটাই আবার স্বস্তির কারণ রেড বুলদের। সমান তিনটি করে জয়-পরাজয় সেখানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com