বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাবের মাধ্যমে জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়

বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাবের মাধ্যমে জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়

একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশন সাবেক ও বর্তমান সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাবের মাধ্যমে শুরু হয়।পরে অধিবেশন মূলতবি করা হয়। 

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লাসহ সাবেক ৮ সংসদ সদস্য ও অধ্যাপক ড. আনিসুজ্জামানসহ বিশিষ্ট জনদের নামে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লার শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। এতে অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম মতিয়া চৌধুরী, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা।

একাদশ জাতীয় সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে ইন্তেকাল করেন। এছাড়া ৭ম অধিবেশন থেকে ৮ম অধিবেশন পর্যন্ত আরো ৮ জন সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। তারা হলেন— গাইবান্ধা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ওয়ালিউর রহমান রেজা, সংবিধানে স্বাক্ষরকারী অন্যতম সদস্য খন্দকার আসাদুজ্জামান, টাঙ্গাইল-২ সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য জহিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল, আনোয়ারুল কবির তালুকদার, সাবেক প্রতিমন্ত্রী এম এ মতিন, সৈয়দ রাহমাতুর রব ইরতিজা আহসান প্রমুখ।

এছাড়া, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে-বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতে এ সংসদ গভীর শোক প্রকাশ করছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে। আলোচনা শেষে শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com