বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চরফ্যাশন-শশীভূষণে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি জ্যাকব

চরফ্যাশন-শশীভূষণে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি জ্যাকব

ভোলা-চরফ্যাশন উপজেলার শশীভূষণে প্রায় ৫কোটি টাকা ব্যয়ে ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷

শনিবার (২৪অক্টোবর) দুপুর ১২টায় হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের বরপুত্র, জাতীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এবং চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণাঞ্চলের গর্ভবতী মা, নবজাতক শিশু এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শশীভূষণ মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷

চরফ্যাশন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর একান্ত প্রচেষ্টায় আধুনিক মানের এ হাসপাতালটি অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com