বুধবার, ১০ Jun ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা

শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা

সনাতনপন্থী বাঙ্গালির সর্ববৃহৎ সামাজিক উৎসব দুর্গাপূজা। সামাজিক এই মিলবন্ধনের ফলেই দুর্গাপূজায় সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ অত্যাবশ্যক হয়ে আছে। সনাতন আদর্শের দুর্গাপুজা শুধু হিন্দুর প্রথাগত ধর্মীয় অনুষ্ঠান না হয়ে, তা সর্বজনীন চেতনার দ্যোতকরূপে প্রতিভাত বাঙ্গালির সামাজিক উৎসব। অশুভ, অকল্যান দুর্যোগ, দুর্যোগরূপি শক্তির বিরুদ্ধে শুভশক্তির উজ্জীবন ঘটাতে দেবী দুর্গার আগমন।
এই বিশ্বের যিনি ঈশ্বরী বা ঈশ্বর তিনিই দুর্গা। জীবের দুর্গতি নাশ করেন বলেই তার নাম দুর্গা।

২০২০ইং শরতের দুর্গোৎসবে মায়ের ধরনীতে শুভাগমনকে সুস্বাগতম জানিয়ে অসাম্প্রদায়িক চেতনায় উৎজীবিত হয়ে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।

১৪২৭ বঙ্গাব্দ ২০২০ ইং সালে মানিকগঞ্জ জেলায় ৫১১ টি পূজা মন্ডবে দেবী অর্চনা হবে। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট (সরকারি দেবেন্দ্র কলেজ শাখা) এর সাধারণ সম্পাদক শ্রী দুর্জয় কর্মকার বলেন
দেবীর আর্শীবাদে এইবার মহামারী ঘুচে যাবে। এর জন্য মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনার কথাও বলেন তিনি।
সাংগঠনিক সম্পাদক শ্রী অপু দে বলেন, এইবার মহামারী করোনা ভাইরাস এর জন্য সকলকে সরকারি স্বাস্থ্য বিধিনিষেধ মেনে এবং মাস্ক পরিধান পরে পূজা মন্দির পরিদর্শন এর আহবান করা হয়েছে। দেবীর অভয় চরণে পুস্পাঞ্জলি এর মাধ্যমে সুস্থ ও সুন্দর ধরণী ফিরে পাবে বিশ্ববাসী বলে আশা ব্যক্ত করে।

৪ই কার্তিক ২১ শে অক্টোবর ২০২০ রোজ বুধবার শ্রী পঞ্চমী মাধ্যমে পুজা শুরু হয়ে ৯ই কার্তিক ২৬ শে অক্টোবর সোমবার বিজয়া দশমী এর মধ্য দিয়ে হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোসব এর সমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com