মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হাসপাতালেও নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী

হাসপাতালেও নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী

ঢাকা, বুধবার ২১ অক্টোবর, ২০২০:

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায়ও মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও মন্ত্রণালয়ের কাজের গতি অক্ষুন্ন রাখতে ড. হাছান গত ক’দিনে অনেকগুলো নথিপত্র পর্যালোচনা ও স্বাক্ষর করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণকালের মেয়াদ বৃদ্ধি, চলচ্চিত্রের কাহিনীকার ও চিত্রনাট্যকারদের সম্মানী, রাশপ্রিন্ট অবলোকন, বিদেশি শিল্পী-কলাকুশলীদের আগমন, তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি, তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদপ্তরের পদ সৃজন ও মঞ্জুরী, অধিদফতরগুলোর টিও এন্ড ই-তে যানবাহন অন্তর্ভুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র ইতোমধ্যেই স্বাক্ষর করেছেন মন্ত্রী। প্রতিদিনই প্রয়োজনমাফিক নথিপত্র হাসপাতালে পৌঁছে দেয়া হচ্ছে।

সদাকর্মপ্রাণ ড. হাছান মাহমুদ এর আগে করোনাকালে একদিনও ঘরে বসে থাকেননি। প্রতিনিয়ত মন্ত্রণালয় ও দলের কাজে সক্রিয় ছিলেন। নিজ দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসের ঝুঁকি নিয়েছেন, জীবনঝুঁকি জেনেও নিরলসভাবে প্রতিদিনই মন্ত্রণালয় এবং দলীয় দায়িত্ব পালনে জনসাধারণের মধ্যে উপস্থিত হয়েছেন, পরিবার ও সহকর্মীদের নিষেধাজ্ঞা সত্ত্বেও। তথ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাও এমনটাই জানিয়েছেন।

উল্লেখ্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। তিনি নিজে সুস্থবোধ করেছেন বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন।ফেসবুকে নিজের পোস্টে সকলের দোয়া চেয়েছেন মন্ত্রী ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com