বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
গাজীপুরে দলীয় কোন্দলে কর্মী হারাচ্ছে জাতীয় পার্টি

গাজীপুরে দলীয় কোন্দলে কর্মী হারাচ্ছে জাতীয় পার্টি

গাজীপুর মহানগরে সাংগঠনিক কোনো কার্যক্রম না থাকায় দিনের পর দিন সমর্থক হারাচ্ছে জাতীয় পার্টি। দলীয় নেতাদের মাঝে আবার বেড়েছে গ্রুপিং, দ্বন্দ্ব ও কোন্দল।দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ জীবিত থাকা অবস্থায় দুটি কমিটির কার্যক্রম থাকলেও এখন তেমনটি আর দেখা যাচ্ছে না। এরশাদের মৃত্যুর পর দলটির নেতাকর্মীরা কোন্দলে জড়িয়ে পড়েছে। মহানগরে দুটি কমিটির একটিতে রয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সভাপতি ও জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক। অপর কমিটিতে ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন। এরশাদের মৃত্যুর পর তার পদত্যাগে জাতীয় পার্টির নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। অপরদিকে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মৃত্যুর পর জেলায় জাতীয় পার্টির কার্যক্রম নেই বললেই চলে।চলমান করোনাভাইরাস সংক্রমণ রোধে ও সহায়তায় দলটির কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের দেখা মেলেনি। করোনায় লকডাউনে গাজীপুরে কোনো জাপা নেতাকে অস্বচ্ছল, গরিব ও দিনমজুরের পাশে দাঁড়াতেও দেখা যায়নি। যার ফলে তৃণমূলের অস্বচ্ছল ও গরিব সমর্থক ও কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।দলীয় সূত্রে জানা যায়, কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতাকর্মীদের মধ্যে কোনো সমন্বয় নেই। তারা নিজ বলয়ের কিছু নেতাকর্মীদের বাইরে কোনো যোগাযোগ রাখেন না। দ্বন্দ্বের কারণে গাজীপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি দিন দিন অস্তিত্ব সংকটে পড়ছে। গাজীপুরে শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের হত্যাকারী টঙ্গীর নুরুল ইসলাম দীপুকে বিদেশে পলাতক থাকা অবস্থায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ায়ও গাজীপুর জাতীয় পার্টিতে কোন্দল ব্যাপক আকার ধারন করে।কয়েকজন ত্যাগী জাপা নেতা জানান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদুল হাসান ও নুরুল ইসলাম এমএ জীবিত অবস্থায় জাতীয় পার্টির যৌবন ছিল। সাংগঠনিক কার্যক্রম অনেক শক্তিশালী ছিল। তাদের জীবিত অবস্থায় গাজীপুরে জাপার রাজনীতি সমর্থকশূন্য হয়ে পড়েনি। তৃর্ণমূলের ত্যাগী নেতারা এখন ভাবছেন তাদের ক্যারিয়ার গড়তে এবং রাজনীতির মাঠে টিকে থাকতে তারা অন্য ঘর খুঁজছেন। এমনকি অনেক নেতাকর্মীরা লবিংও চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা।এ বিষয়ে জানতে চাইলে মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল মিয়া জানান, হুসেইন মোহাম্মদ এরশাদের স্বাস্থ্য উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন মহানগর কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগের পর নেতাকর্মী ও সমর্থকদের খোঁজ খবর কেউ তেমন একটা রাখেন না। নিজের ব্যক্তিগত কাজ ছাড়া তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন না কেউ। ফলে জাপার রাজনীতি দিন দিন সমর্থকশূন্য হয়ে পড়ছে। জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামো গড়ে তোলার জন্য আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় তা আর সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com