বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিশ্বে মৃতের সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ও আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়েছে

বিশ্বে মৃতের সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ও আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো প্রায় ৫ হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস। সেই সাথে নতুন করে প্রায় সোয়া লাখ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ও আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (১০ জুন, বুধবার সকাল সাড়ে ৯টা) বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ১৮ হাজার ১৩১ জন, যাদের মধ্যে ৪ লাখ ১৩ হাজার ৬৪৮ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২ হাজার ৬০১ জন। এখনো চিকিৎসাধীন ৩৩ লাখ ১ হাজার ৮৮২ জন, যাদের মধ্যে ৫৪ হাজার ২৩ জনের অবস্থা গুরুতর।

গতকাল ব্রাজিলে সর্বোচ্চ ১২শ’র মতো মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রেও মারা গেছেন সহস্রাধিক। এছাড়া মেক্সিকোতেও মারা গেছেন সাড়ে ৬শ’র বেশি মানুষ।

বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরপরই আছে ব্রাজিল, সেখানে মোট আক্রান্ত ৭ লাখ ৪২ হাজার ৮৪ জন।

পরের হিসেবে আছে যথাক্রমে রাশিয়ায় ৪ লাখ ৮৫ হাজার ২৫৩ জন, যুক্তরাজ্যে ২ লাখ ৮৯ হাজার ১৪০ জন, স্পেনে ২ লাখ ৮৯ হাজার ৪৬ জন, ভারতে ২ লাখ ৭৬ হাজার ১৪৬ জন, ইতালিতে ২ লাখ ৩৫ হাজার ৫৬১ জন, পেরুতে ২ লাখ ৩ হাজার ৭৩৬ জন, জার্মানিতে ১ লাখ ৮৬ হাজার ৫১৫ জন ও ইরানে ১ লাখ ৭৫ হাজার ৯২৭ জন।

১ লাখ ১৪ হাজার ১৪৮ জনের মৃত্যু নিয়ে এ হিসেবেও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের অবস্থানে থাকা যুক্তরাজ্যে মারা গেছেন ৪০ হাজার ৮৮৩ জন। আর ব্রাজিলে ৩৮ হাজার ৪৯৭ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি।

পরের হিসেবে আছে যথাক্রমে ইতালিতে ৩৪ হাজার ৪৩ জন, ফ্রান্সে ২৯ হাজার ২৯৬ জন, স্পেনে ২৭ হাজার ১৩৬ জন, মেক্সিকোতে ১৪ হাজার ৬৪৯ জন, বেলজিয়ামে ৯ হাজার ৬১৯ জন, জার্মানিতে ৮ হাজার ৮৩২ জন, ইরানে ৮ হাজার ৪২৫ জন।

এছাড়া কানাডায় ৭ হাজার ৮৯৭ জন, ভারতে ৭ হাজার ৭৫০ জন, রাশিয়ায় ৬ হাজার ১৪২ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ৩৪ জন, পেরুতে ৫ হাজার ৭৩৮ জন, তুরস্কে ৪ হাজার ৭২৯ জন, সুইডেনে ৪ হাজার ৭১৭ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, ইকুয়েডরে ৩ হাজার ৬৯০ জন, চিলিতে ২ হাজার ২৮৩ জন, পাকিস্তানে ২ হাজার ১৭২ জন, সুইজারল্যান্ডে ১ হাজার ৯৩৪ জন, ইন্দোনেশিয়ায় ১ হাজার ৯২৩ জন, আয়ারল্যান্ডে ১ হাজার ৬৯১ জন, পর্তুগালে ১ হাজার ৪৯২ জন, কলম্বিয়ায় ১ হাজার ৩৭২ জন, রোমানিয়ায় ১ হাজার ৩৫৪ জন, মিসরে ১ হাজার ৩০৬ জন, পোল্যান্ডে ১ হাজার ১৮৩ জন, দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ১৬২ জন, ফিলিপাইনে ১ হাজার ১৭ জন এই মহামারীতে এখন পর্যন্ত মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com