বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অধ্যক্ষ আমীর আহাম্মেদ চৌধুরী রতন স্যারের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের অংশগ্রহণ

অধ্যক্ষ আমীর আহাম্মেদ চৌধুরী রতন স্যারের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের অংশগ্রহণ

১৬ অক্টোবর ২০২০ খ্রিঃ
আঞ্জুমান মফিদুল ইসলাম ঈদগাহ মাঠ, ময়মনসিংহ

বিশিষ্ট শিক্ষানুরাগী, মানুষ গড়ার কারিগর,ময়মনসিংহের আলোকিত মানুষ, অধ্যক্ষ আমীর আহাম্মেদ চৌধুরী (রতন) স্যারের শেষ বিদায়ে আজ ১৬ অক্টোবর ২০২০ তারিখ শুক্রবার বাদ জুমআ আঞ্জুমান মফিদুল ইসলাম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে অংশ নেন মাননীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ এমপি, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সকলের প্রিয় পরম শ্রদ্ধেয় রতন স্যারের স্মৃতিচারণ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের নিকট জান্নাত নসীব করার প্রার্থণা করেন।


অধ্যক্ষ আমীর আহাম্মেদ চৌধুরী রতন স্যার গতকাল ১৫ অক্টোবর ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত ১১ঃ১৫ মিঃ সময় বার্ধক্যজনিত কারণে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে ময়মনসিংহে শোকের ছায়া নেমে আসে। তিনি মুকুল নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব সততাও নিষ্ঠার সাথে পালন করেছিলেন। তাঁর কর্মগুনে মানুষের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
রতন স্যারের শেষ বিদায়ে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, ইউসুফ খান পাঠান জেলা পরিষদ চ্যায়ারম্যান ,

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেম্বার সভাপতি আমিনুল ইসলাম শামীম, জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ নুরুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোফাখখার খোকন, জাহানুর রহমান হেভেন সভাপতি আমরা ক’জন মুজিব সেনা ,

যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কামরুজ্জামান কাওছার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com