শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কলকাতাকে হারিয়ে আবারো শীর্ষে মুম্বাই

কলকাতাকে হারিয়ে আবারো শীর্ষে মুম্বাই

ফর্মের তুঙ্গে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতাকে হারিয়ে তা আরো একবার প্রমাণ করলো তারা। আসরের প্রথম দেখায় কলকাতার বিপক্ষে জয় পেয়েছিল মুম্বাই। দ্বিতীয় পর্বেও সে ধারা অব্যাহত রেখেছে রোহিত শর্মার দল। কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা। এই ম্যাচে মুম্বাইকে ১৪৯ রানের মাঝারি লক্ষ্য দিয়েছিল কলকাতা। রান তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক ৯৪ রানের জুটি গড়েন ওপেনিংয়ে। রোহিত ব্যক্তিগত ৩৫ রান করে ফিরে যান।

এরপর ১০ রান করে সূর্য কুমার যাদব আউট হয়ে যান ভরুন চক্রবর্তীর বলে। বাকি সময়টা দেখে শুনে পার করেছেন ডি কক এবং হার্দিক পান্ডিয়া। ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মুম্বাই।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মুম্বাইয়ের বোলারদের তোপের মুখে পড়ে কলকাতা। শুরুতেই বিদায় নেন রাহুল ত্রিপাঠি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি নীতিশ রানাও। ৫ রান করে বিদায় নেন তিনি।

এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সদ্য কলকাতার অধিনায়কত্ব ছেড়ে দেয়া দীনেশ কার্তিক। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। আন্দ্রে রাসেল ফিরেছেন ১২ রান করে। তবে নতুন অধিনায়ক ইয়ন মরগান ২৯ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে কলকাতাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন।

এছাড়া ৩৬ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন প্যাট কামিন্স। মুম্বাইয়ের হয়ে রাহুল চাহার ২টি এবং ট্রেন্ট বোল্ট, কোল্টার নাইল এবং জাসপ্রিত বুমরাহ ১টি করে উইকেট নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com