বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইউটিউব ও আইপি টিভিতে খবর প্রচার করা যাবে না: তথ্যমন্ত্রী

ইউটিউব ও আইপি টিভিতে খবর প্রচার করা যাবে না: তথ্যমন্ত্রী

ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো শুধুমাত্র এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ইউটিউব চ্যানেল ও আইপি টিভি নিয়মিত সংবাদ পরিবেশন করতে পারবে না। এটি আমাদের মন্ত্রণালয়ের নিয়ম, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। অনেক ইউটিউব চ্যানেল ও আইপি টিভি রয়েছে যেগুলো বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি খবরও প্রচার করে থাকে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেগুলো আর খবর প্রচার করতে পারবে না।

ড. হাছান মাহমুদ বলেন, অনেক ইউটিউব চ্যানেল বা আইপি টিভি আছে, সেগুলোকে নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। সেগুলোর তদন্তের কাজ চলছে। প্রাথমিক তদন্তের কাজ শেষ হওয়ার পর আমরা নিবন্ধনের কাজ শুরু করব। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আইপি টিভি শুধু এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে কাজ করবে। তাদের নরমাল টেলভিশন চ্যানেলের মতো কাজ করার কথা নয়, এ ধরনের সিদ্ধান্ত ছিল।

তথ্যমন্ত্রী বলেন, ইউটিউব চ্যানেল ও আইপি টিভি নিয়মিত সংবাদ পরিবেশন করতে পারবে না। এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তারা সংবাদ পরিবেশনের অনুমতি পায় না। সেজন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ সম্প্রচারের অনুমতি পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com