রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য নজির শোয়েব মালিকের, শুভেচ্ছা জানালেন স্ত্রী সানিয়া

এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য নজির শোয়েব মালিকের, শুভেচ্ছা জানালেন স্ত্রী সানিয়া

তাঁর একসময়ের সতীর্থরা কেউ অবসর নিয়েছেন, কেউ আবার কোচ তো কেউ নির্বাচক। কিন্তু তিনি শোয়েব মালিক (Shoaib Malik) ৩৮ বছর বয়সে এসেও ব্যাট হাতে পারফর্ম করে চলেছেন। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শুরু করে বিরাট কোহলি (Virat Kohli), এমনকী বিশ্বের অনেক তাবড় ব্যাটসম্যানদের যে রেকর্ড নেই, এবার সেটাই করে দেখালেন পাকিস্তানি এই তারকা ক্রিকেটার। প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি।

ইতিমধ্যে টুইট করে শোয়েবের স্ত্রী টেনিস সুন্দরী সানিয়া মির্জা স্বামীকে শুভেচ্ছাও জানিয়েছেন। রবিবার পাকিস্তানের (Pakistan) ঘরোয়া টি–টোয়েন্টি লিগ ন্যাশনাল T20 কাপে খাইবার পাখতুনখোয়ার হয়ে ৭৪ রান করেন মালিক। বালুচিস্তানের বিপক্ষে মাত্র ৪৪ বলে এই ইনিংস খেলেন তিনি। মারেন ৮টি চার ও ২টি ছয়। আর এর মাঝেই অনন্য রেকর্ডটিও গড়েন। মালিককে নিয়ে ইতিমধ্যে টুইট করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC। পরে সেটি রিটুইট করেন সানিয়া (Sania Mirza)। লেখেন, ‘‌‘‌ধৈর্য, কঠোর পরিশ্রম, ত্যাগ এবং বিশ্বাস। শোয়েব তোমার জন্য গর্বিত।’‌’‌ টি–২০ ক্রিকেটে ৩৯৫টি ম্যাচে ৩৬৮ ইনিংস খেলে মালিকের সংগ্রহ ১০ হাজার ০২৭ রান। তবে এর মধ্যে মাত্র ২৩৩৫ রান দেশের জন্য করেছেন তিনি। বাকি রান বিভিন্ন টি–২০ লিগে করেছেন এই পাক ব্যাটসম্যান।

টি-২০তে মোট রানের নিরিখে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মালিক। প্রথম দু’‌টি স্থান দখলে রয়েছে দুই ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল (Chris Gayle) এবং কায়রন পোলার্ডের (Kieron Pollard)। গেইলের সংগ্রহ যেখানে ১৩,২৯৬ রান, সেখানে দ্বিতীয় স্থানে থাকা পোলার্ডের সংগ্রহ ১০,৩৭০ রান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com