শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিপিএল হচ্ছে না এ বছর

বিপিএল হচ্ছে না এ বছর

মহামারি করোনাভাইরাস এবার কেড়ে নিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ বছর টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘ ৭ মাস পর অবশেষে দেশের মাঠে ফিরেছে ক্রিকেট। প্রেসিডেন্টস কাপ নামে একটি তিন জাতি ওয়ানডে সিরিজের আয়োজন করেছে বিসিবি। মূলত শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই এমন উদ্যোগ।

কেবল এই টুর্নামেন্টই নয়। আগামী মাসে একটি করপোরেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি। এরই মধ্যে সেটি নিয়ে পরিকল্পনা শুরু করেছে তারা। এসবের কারণেই সম্ভব হচ্ছে না এবারের বিপিএল আয়োজন।

বিপিএলের অন্যতম আকর্ষণ বিদেশি তারকা ক্রিকেটাররা। তবে করোনার আগ্রাসনে তারকাদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সবমিলিয়ে এ বছর যে বিপিএল হচ্ছে না, সেটি নিশ্চিত করলেন বিসিবি বস।

রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমের সামনে নাজমুল হাসান পাপন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এ বছর হবে না। কারণ বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াসহ অনেক বিষয় আছে। আগামী বছর আয়োজন করা যায় কিনা সে বিষয়ে আমরা আবারও আলোচনায় বসব। গক বছর ডিসেম্বর মাসে শুরু হয় বিপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলো লাভের অঙ্ক চাওয়ায়, বিসিবি নিজ উদ্যোগেই আয়োজন করে সেবার। আগামীতে বিপিএল হলে সেটি কি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকবে নাকি গত বছরের মতোই হবে, সেটি এখনো নিশ্চিত করতে পারেননি বিসিবি সভাপতি।

পাপন বলেন, ফ্র্যাঞ্চাইজি থাকবে নাকি গতবারের মতো করব, সে বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com