রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে স্বেচ্ছাসেবক লীগ’র ফুলেল শুভেচ্ছা অভিনন্দন।

নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে স্বেচ্ছাসেবক লীগ’র ফুলেল শুভেচ্ছা অভিনন্দন।

১১ অক্টোবর ২০২০ ইং
অ্যাটর্নি জেনারেল অফিস,
সুপ্রিম কোর্ট, ঢাকা
বাংলাদেশ।

বাংলাদেশের নতুন নিয়োগ প্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন কে আজ ১১ অক্টোবর ২০২০ ইং তারিখ (রবিবার) দুপুর ০১ঃ০০ ঘটিকায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ’র পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল সায়েম, আজিজুল হক আজিজ, অ্যাডঃ জিশান মাহমুদ, অ্যাডঃ রিজভী প্রমুখ।

মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি’র বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন কে সংবিধানের ৬৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন।
তিনি ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। ইতিপূর্বে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদেও দায়িত্ব পালন করেছিলেন।

২০০৬ – ২০০৮ সাল পর্যন্ত পরপর দুইবার সম্পাদকও
২০১৯ – ২০২০ সেশন এবং ২০২০ – ২০২১ সেশনেও পরপর দুইবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি’র সভাপতি নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

২০০৯ সাল থেকে দায়িত্ব পালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করায় সরকার আবু মোহাম্মদ আমিন উদ্দিন কে এ পদে নিয়োগ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com