বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পেল ‘‘হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড’

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পেল ‘‘হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড’

‘‘হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড’’ ২০১৯ অর্জন করেছে গাজীপরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য সারাদেশের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি। রোববার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের এমনটিই জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ থেকে সনদ ও হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ। অতি সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মুহাম্মদ খোরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক প্রফেসর ডা. এ.এইচ.এম এনায়েত হোসাইন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারদান জং রানা প্রমুখ। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ সারাদেশ থেকে আসা বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ বলেন, এটা সেবার পুরস্কার। স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ পুরস্কারটি সত্যি ভাল লাগছে। এই স্বীকৃতি নিজের দায়িত্ববোধ আরো বেড়ে গেল।

তবে সীমিত জনবল নিয়েও এ প্রাপ্তি শুধু আমার একার নয়, এটা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফসল।

উল্লেখ্য, স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য এর আগেও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক স্বীকৃতি পেয়েছেন।

ছবির ক্যাপশন
স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন ডা. মোহাম্মদ. ছাদেকুর রহমান আকন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com