শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিরাটের অনবদ্য ব্যাটিং, একপেশে লড়াইয়ে ধোনির চেন্নাইকে ৩৭ রানে হারাল আরসিবি

বিরাটের অনবদ্য ব্যাটিং, একপেশে লড়াইয়ে ধোনির চেন্নাইকে ৩৭ রানে হারাল আরসিবি

আইপিএলে ‘দক্ষিণ ভারতের ডার্বিতে’ কার্যত ‘বিরাট’ জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাইকে একপেশে লড়াইয়ে ৩৭ রানে হারাল তারা। আরসিবির দেওয়া ১৭০ রানের লক্ষ্যমাত্রার জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে থেমে গেল চেন্নাইয়ের ইনিংস। বিরাটের অপরাজিত ৯০ রান করার দিনে ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি।মাত্র দশ রান করলেন মাহি।এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। কিন্তু শুরুতেই দীপক চাহার ফিরিয়ে দেন অ্যারন ফিঞ্চকে (‌২)‌। এরপর সেই দেবদূত পাড়িক্কল এবং বিরাট কোহলি (Virat Kohli) জুটি আরসিবির হাল ধরেন। দেবদূত করেন ৩৩ রান। তবে এদিন ব্যর্থ হন এবি ডিভিলিয়ার্স। শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। কিন্তু বাকিদের নিয়ে একাই কার্যত রান তুলতে থাকেন বিরাট। শেষপর্যন্ত শতরান না পেলেও ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। খেলেন মাত্র ৫২টি বল। মারেন ৪টি চার এবং ৪টি ছয়।

আর তিনটি ছয় মারলেই টুর্নামেন্টে ২০০টি ছয় মারার নজির গড়ে ফেলবেন তিনি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আরসিবির রান দাঁড়ায় চার উইকেটে ১৬৯। চেন্নাইয়ের হয়ে শার্দুল ঠাকুর দু’‌উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ফের মুখ থুবড়ে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ। টুর্নামেন্টের প্রথম এবং পাঞ্জাব ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচগুলোতে যেরকম ব্যাটিং ছিল এদিনও সেই খারাপ ব্যাটিংই উপহার দিল চেন্নাই। ওয়াটসন (১৪‌)‌, ডু’‌প্লেসি (৮‌) এমনকী খোদ ধোনিও (‌১০)‌ ফের ব্যর্থ।‌ এদিন টুর্নামেন্টে ৩০০টি ছয় মারার রেকর্ড গড়লেও ওই একই ওভারে চাহালের শিকার হন ক্যাপ্টেন কুল। আর তিনি ফিরতেই চেন্নাইয়ের সমস্ত আশাও যেন শেষ হয়ে যায়। রায়াডু (‌৪২)‌ বা কেদার যাদবের জায়গায় সুযোগ পাওয়া জগদেশন (‌৩৩) চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ফলে শেষপর্যন্ত ৩৭ রান দূরেই থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।

এই ম্যাচ জিতে একদিকে যেমন শেষ চারের দিকে আরও একধাপ এগোল বিরাটের আরসিব,। অন্যদিকে, আরও কিছুটা চাপে পড়ে গেল ধোনির চেন্নাই সুপার কিংস। এদিনের পরে যে আরও সমালোচনায় বিদ্ধ হবেন ধোনি, তা আর বলার অপেক্ষা রাখে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com