বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশে প্রথম

কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশে প্রথম

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছে। বাংলাদেশের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কাপাসিয়া ১ম স্থান অর্জন করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সনদ ও হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ থেকে সনদ ও হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুস সালাম সরকার।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সারাদেশ থেকে আসা বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির সার্বিক সহযোগিতায় মাতৃমৃত্যু প্রতিরোধে ২০১৭ সাল থেকে প্রকল্পের আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম উদ্ভাবিত গর্ভবতী আয়না ও গর্ভবতী গয়নার নামের অ্যাপসের যাত্রা শুরু হয়। ৩৭টি তথ্য সম্বলিত এই ডাটাবেজে একজন গর্ভবতী প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী করণীয় সম্পর্কে জানতে পারেন এবং সচেতনতা লাভ করেন। এরই ফলশ্রুতিতে বর্তমানে কাপাসিয়ায় মাতৃমৃত্যু হার ৯৯ ভাগ কমিয়ে আনা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com