বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের বিধান কঠোরভাবে প্রয়োগের দাবীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন অনুষ্ঠিত।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের বিধান কঠোরভাবে প্রয়োগের দাবীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন অনুষ্ঠিত।

০৯, অক্টোবর ২০২০ খ্রিঃ
শুক্রবার, (মৎসভবন- প্রেসক্লাব)
সময় বিকাল ৩ টা থেকে ৪টা।


বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, ছবিতে অগ্নিসংযোগ,

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে

এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের বিধান যথাযথ ও কঠোরভাবে প্রয়োগের দাবীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ০৯ অক্টোবর ২০২০ ইং শুক্রবার বিকাল ৩ টা হতে ৪ টা
পর্যন্ত মৎস্য ভবন থেকে প্রেসক্লাব পর্যন্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচীতে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের প্রস্তাব করায় দেশরত্ন শেখ হাসিনাকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যারা ধর্ষকদের বিচার চায় তাদের সাথে একমত পোষণ করে তিনি বলেন,

” ধর্ষক কোন দলের নয়,তাদের বিরুদ্ধে আইনের বিধান কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বহু অযৌক্তিক আন্দোলন প্রতিহত করা হয়েছে, – আগামীতেও স্বেচ্ছাসেবক লীগ রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। “
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, যারা জননেত্রী শেখ হাসিনার ছবি পুড়িয়েছে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়ে বলেন,”রাজপথ মুজিবসেনাদের দখলে, জননেত্রী শেখ হাসিনা’র অবমাননা স্বেচ্ছাসেবক লীগ সহ্য করবে না, ষড়যন্ত্রকারীদের রুখে দিতে স্বেচ্ছাসেবক লীগই যথেষ্ট। জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন ও অগ্রগতিকে যারা বাধাগ্রস্থ করতে চায় তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”


মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম এবং দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা নির্মল চ্যাটার্জি, কাজী শহিদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, তাপস পাল,শামীম শাহরিয়ার, দেবাশীষ বিশ্বাস, আবদুল আলিম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল,


আবু তাহের, নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, আনোয়ারুল আজিম সাদেক, আজিজুল হক আজিজ রফিকুল ইসলাম বিটু, আবুল কালাম আজাদ হাওলাদার, গোলাম রাব্বানী সহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর – দক্ষিণের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com