রবিবার, ১৪ Jun ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঈদুল ফিতরকে সামনে রেখে ১৬০০ ক্রিকেটারকে আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

ঈদুল ফিতরকে সামনে রেখে ১৬০০ ক্রিকেটারকে আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

দেশের অসংখ্য ক্রিকেটারের একমাত্র আয়ের উৎস ঘরোয়া বিভিন্ন আসর।কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন ক্রিকেটাররা।তাই চলমান এই পরিস্থিতি মোকাবেলায় গত দুই মাস ধরে তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সেই ধারাবাহিকতায় এবার আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রিকেটারদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের এই সংস্থা।প্রথম,দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা মোট ৭৬ ক্লাবের ১৬০০ ক্রিকেটারকে এই সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, এর আগেও চুক্তির বাইরের ক্রিকেটারদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে।সেই ধারাবাহিকতায় এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবার ক্লাব পর্যায়ের ক্রিকেটারদেরও সহায়তা করা হবে। পরিমাণটা অল্প হলেও ঈদের আগেই সবার কাছে তা পৌঁছে যাবে।
জানা গেছে, ৭৬টি ক্লাবের মধ্যে রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ১২টি, প্রথম ও দ্বিতীয় বিভাগের ২০টি করে ৪০ এবং তৃতীয় বিভাগের ২৪টি ক্লাব।এই ক্লাবগুলোর ক্রিকেটারদের উৎসব ভাতা হিসেবে সর্বোচ্চ ১০ হাজার এবং সর্বনিম্ন ৫ হাজার করে টাকা দেয়া হবে। নারী ক্রিকেটাররাও এই ভাতা পাবেন।এর আগে অবশ্য এই ৭৬টি ক্লাবের অফিস স্টাফ, টিম বয়, ম্যাসাজম্যান ও অন্যান্য কর্মচারীদের খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com