বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, ‘ঘটনাটি যখনই আমাদের নজরে এসেছে তখন থেকেই আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে এবং দ্রুততার সঙ্গে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে’।
স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনা চরম বর্বরতার উদাহরণ।

কোন বিবেকবান মানুষ এ ধরনের অপরাধ করতে পারে না। এটা জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এ ঘটনায় যারাই জড়িত তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তি পেতেই হবে।
তিনি বলেন, নোয়াখালীর ঘটনায় জড়িতদের গ্রেফতারে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গাফিলতি দেখায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জন ছাড়া সবাইকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। শিগগিরই অপরাধীদের আইনের মুখোমুখি করা হবে।


এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনের শাসন আছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং আমরা অপরাধীদের ধরতে সক্ষম হয়েছি। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে পাঠানো হয়েছে।
নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে, তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইন অনুযায়ী জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের নৈতিকতার অভাব রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিকভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।


তিনি বলেন, ‘সিলেটের এমসি কলেজে যে ঘটনাটি ঘটেছে এটা দুঃখজনক। এ ধরনের ঘটনার সঙ্গে যারা লিপ্ত, তারা জঘন্য অপরাধ করেছে, তাদেরও শাস্তি পেতে হবে। সেজন্য আমরা একটা নির্ভুল তদন্ত রিপোর্ট দেবো, যাতে সেখানে তারা শাস্তি পায়’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com