শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মানুষের পাশে আওয়ামী লীগ, অন্যরা শুধুই ‘লিপ সার্ভিসে’: প্রধানমন্ত্রী

মানুষের পাশে আওয়ামী লীগ, অন্যরা শুধুই ‘লিপ সার্ভিসে’: প্রধানমন্ত্রী

করোনা মহামারি ও দুর্যোগের মধ্যে আওয়ামী লীগ নেতারা তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের কাছে গিয়ে সেবা দেয়ায় দেশের মানুষের দুর্ভোগ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনায় মানুষের সেবা দিতে গিয়ে ৬১ জেলায় ৫২২ নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন।
শনিবার (০৩ অক্টোবর) সকালে দীর্ঘ সাত মাস পর অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করোনা মহামারির প্রেক্ষাপটে এবার সীমিত পরিসরে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ এ সভা। সভার শুরুতেই শেখ হাসিনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগে দেশ সামলানোর বিভিন্ন পরিস্থিতি উল্লেখ করে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘শুধু করোনাই নয়; এর মধ্যেই বাংলাদেশকে ঘূর্ণিঝড় আম্পান ও বন্যা মোকাবিলা করতে হয়েছে। সবমিলিয়ে দেশের মানুষের সার্বিক অবস্থা খুবই দুর্বিসহ অবস্থার মধ্যে পড়েছিল।’

নেতাকর্মীরা নির্দেশ মতো জীবনের ঝুঁকি নিয়ে জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘প্রশাসনকে সাথে নিয়ে ধান কাটা থেকে শুরু করে করোনায় মৃতদের লাশ দাফন পর্যন্ত দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com