সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সবাই‌কে কাঁ‌দি‌য়ে চ‌লে গে‌লেন শাহান আরা আবদুল্লাহ

সবাই‌কে কাঁ‌দি‌য়ে চ‌লে গে‌লেন শাহান আরা আবদুল্লাহ

সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র সহধর্মীনি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতের প্রত্যক্ষদর্শী, মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহ।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। এর আগে গত শুক্রবার শারীরিক অসুস্থতার কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। তিনি জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ ৮ জুন সোমবার তাকে বরিশালে নিয়ে আসা হবে এবং বরিশালেই তার দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুর খবর পেয়ে রাতেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, দলের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সময় তারা মরহুমার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com