শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে বানভাসিদের মানবিক সাহায্য দিয়েছে ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ

রংপুরে বানভাসিদের মানবিক সাহায্য দিয়েছে ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ


গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার কবলে পড়েছে রংপুরবাসী।তিস্তা,ধরলা,ব্রহ্মপুত্র দুধকুমার সহ রংপুর অঞ্চলের নদ-নদী গুলোতে বিপদসীমার উপর দিয়ে পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে রংপুরের বিভিন্ন নিম্নাঞ্চল।তাদের বাড়ির উঠানে এখন কোমরপানি।পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে কয়েকটি উপজেলার হাজারো মানুষ।এদিকে বন্যাকবলিত পানিবন্দী মানুষদের ত্রান দিয়েছে ওয়েলফেয়ার ফাউন্ডেশন অফ বাংলাদেশ(ডব্লিউএফবি) নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। দুপুরে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে কছির উদ্দিন হাই স্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারদের মাঝে ৩য় ধাপে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় প্রত্যেকটি পরিবারকে চাল ১০ কেজি,আলু ২ কেজি,চিড়া ১ কেজি,ডাল ১ কেজি,চিনি ১ কেজি ও ১ লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়।
ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,এমসি গ্রুপের প্রজেক্ট ম্যানেজার জনাব দেলওয়ার হোসাইন, এম সি গ্রুপের রংপুর বিভাগীয় সমন্নয়ক আলহাজ্ব মাও. মো: নজরুল ইসলাম সিদ্দীকী, ওয়েলফেয়ার ফাউন্ডেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান মো. সাজেদুর রহমান সিদ্দীকী রেদওয়ান, কছির উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় স্বেচ্ছাসেবক।


এসময় সংগঠনটির চেয়ারম্যান সাজেদুর রহমান সিদ্দিকী রেদওয়ান বলেন,ইতোমধ্যে কয়েকদফা বন্যা ও নদীভাঙনের কবলে পড়ে সর্বশান্ত হয়েছে রংপুর অঞ্চলের অনেক মানুষ।সর্বশেষ এই বন্যায় বাস্থুহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে হাজারো মানুষ।এই মুহুর্তে সাধ্য অনুযায়ী দফায় দফায় শুকনো খাবার সহ ত্রান তৎপরতা চালাচ্ছি এবং এটি চলমান থাকবে।এই বিপর্যয়ে বানভাসীদের পাশে সমাজের বিত্তবানদের দাড়ানোর আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com