বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো নৌবাহিনী।

করোনা ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো নৌবাহিনী।


করোনা ও প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষতিগ্রস্থ হয়েছে খুলনাঞ্চলের অসহায় দরিদ্র পরিবারের মানুষেরা। তাদের জীবিকা নির্বাহের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ অক্টোবর) খুলনা নেভাল এরিয়ার তত্বাবধানে বা নৌ জা তিতুমীরে অসহায় দরিদ্র পরিবারের মাঝে রিকসা,ভ্যান,গরু ও ছাগল বিতরণ করা হয়েছে।এছাড়াও অসহায় বিধবা নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেছে নৌবাহিনী।এর আগে বরগুনা জেলা, বাগেরহাটের মোংলা,

সাতক্ষীরা শ্যামনগর ও খুলনার বিভিন্ন এলাকায় নৌবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।দেশের সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতির উন্নতি না হয় ততদিন পর্যন্ত নৌবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে।
এছাড়াও স্থানীয় জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মোংলা নৌ কন্টিনজেন্টের পক্ষ থেকে সকল সরকারী, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা,

কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে সেবা গ্রহীতাগণকে বাধ্যতা মূলকভাবে মাস্ক ব্যবহারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সময় জনসাধারনকে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com