শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

রংপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী’র মৃত্যুদন্ড

রংপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী’র মৃত্যুদন্ড

রংপুর নগরীর মন্থনায় গৃহবধু মর্জিনা বেগমের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদন্ড ও হত্যাকান্ডে সহযোগি হবিবর রহমানকে যাবতজীবন কারদন্ডসহ উভয়কে ১ লাখ টাকা জরিমানা করে রায় দিয়েছে আদালত।

আজ (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন এ রায় দেন। ২০০৬ সালে ১৯ অক্টোবর স্বামী ও তার সহযোগি দ্বারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা।

এ ঘটনায় মর্জিনার ভাই বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।১১ জন স্বাক্ষী এ মামলায় সাক্ষ্য প্রদান করেন। এ মামলায় মূল আসামী মোশাররফ হোসেন পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com